বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

মেয়র আতিকুলের বিরুদ্ধে মামলার আবেদন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৭৬ বার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস সামছ মো. জগলুল হোসেনের আদালতে বাদী হয়ে আবেদন করেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম। এর পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় বাদী ও তার প্রতিষ্ঠানের সম্পত্তি জোর করে দখল করেন। মেয়র আতিকুল ইসলামের হুকুম ও অন্য আসামিদের সহযোগিতায় বিভিন্ন মিডিয়া এবং ডিজিটাল ডিভাইসে ইচ্ছাকৃতভাবে বাদী ও তার পরিবার নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতিপ্রদর্শন এবং মানহানিকর তথ্য প্রকাশ করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় অপরাধ করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories