বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

টঙ্গী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩৮০ বার

টঙ্গীতে বসবাসরত সনাতন ধর্মালম্বীদের নিয়ে গঠিত টঙ্গী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১১ তম বার্ষিক সাধারণ সভা স্থানীয় মায়াবন কমিনিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ৷

সংগঠনের চেয়ারম্যান ভোলানাথ ধর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড.আজমত উল্লাহ খান, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মো.ওসমান আলী, ৫৭ নং ওয়ার্ড আওয়মীলীগের আহবায়ক মো.বাছেদ খান, যুগ্ম আহবায়ক মুকুল সরকার, যুগ্ম আহবায়ক আফিল উদ্দিন আফু, সদস্য সচিব মো আজাহার বেপারী, গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি মো.শাহ আলম, ৫৫ নং মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রাশিদা বেগম উপস্থিত থেকে সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং উক্ত সংগঠনের পরিচালনা পরিষদ ও শতাধিক সদস্য/সদস্যা উপস্থিত ছিলেন। শুক্রবার বিকেল ৩ টা থেকে স্থানীয় মায়াবন কমিউনিটি সেন্টারে শুরু হলেও রাত ১০টায় সভার কার্যক্রম শান্তিপূর্ণ ভাবে শেষ হয় । এ সভায় গত ২০১৯/২০ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব তোলে ধরা হয়। এছাড়া আগামী ২০২১/২২ অর্থ বছরের জন্য বাজেট প্রণয়ন করা হয়। সভা শেষে উপস্থিত সকল সন্মাণিত সদস্য/সদস্যাদের মধ্যে রাতের খাবার বিতরণ করা হয় । বার্ষিক সভা উপলক্ষ্যে সংগঠনের বিগত অর্থ বছরে প্রতিবেদনসহ সকল কার্যক্রম নিয়ে একটি ক্রোড়পত্রও প্রকাশ করেন টঙ্গী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: কর্তৃপক্ষ ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories