শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টঙ্গীতে কোভিড-১৯ গণটিকা কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৯ বার

গাজীপুরের টঙ্গী হাজী কছিম উদ্দিন পাবলিক স্কুলে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোভিড-১৯ গণটিকা কর্মসূচি পালিত হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ডের নানা শ্রেণি পেশার শতশত নাগরিক সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা গ্রহণ করেন। গণটিকা কার্যক্রম উদ্বোধন করে টঙ্গী পশ্চিম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেন, সহকারি কর কর্মকর্তা সৈকত পাঠান, লাইসেন্স সহকারি নুরুন নাহার, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
টিকা গ্রহণকারি বাচ্চু মিয়া বলেন, আমি আমার স্ত্রী ও শ্বাশুড়িকে নিয়ে টিকা গ্রহণ করতে এসেছি। কোন রকম ঝামেলা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে টিকা গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত এবং টিকা সহজলভ্য করে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
টঙ্গী কুরআন-সুন্নাহ মডেল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা বিল্লাল হোসেন বলেন, খুব দ্রুত ও আরামদায়কভাবে কোভিড-১৯ এর প্রথম ডোজ গ্রহণ করলাম। সকলের উচিত কোনরূপ গুজবে কান না দিয়ে টিকা গ্রহণ করা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories