মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

১৬০ ইউপিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৩ বার

সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও ভোট বর্জনের মধ্য দিয়ে দেশের ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।  কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় নির্বাচনি সহিংসতায় প্রাণ হারিয়েছেন দুই জন। সোমবার সকাল ১০টার দিকে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের নোয়াপাড়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় আবুল কালাম নামের একজন নিহত হন। এ ঘটনায় আরও সাত জন গুলিবিদ্ধ হয়েছেন। কুতুবদিয়া উপজেলার পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে আবদুল হালিম নামের আরেকজন নিহত হন। সহিংসতার ঘটনার পর দুই কেন্দ্রেই ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ব্যালট ছিনতাইয়ের ঘটনায় টেকনাফের উনছিপ্রাং ও লম্বাবিল কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় রাস্তায় অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান, সহকারী কমিশনার (ভূমি) ইরফানুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোনাগাজীতে পুলিশ কেন্দ্রের গোপন কক্ষ থেকে নয়জন বহিরাগতকে আটকও করেছে। কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন এবং অনিয়মের অভিযোগ এনে নোয়াখালীতে ভোট বর্জন করেছেন নৌকার দুই প্রার্থী। ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যেই নোয়াখালীর হাতিয়ার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) জিয়া আলী মোবারক কল্লোল, ১০ নম্বর জাহাজ মারা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) এটিএম সিরাজ উল্যাহ ভোট বর্জনের ঘোষণা দেন। খুলনা বিভাগের ১৬ উপজেলার ১২০টি ইউনিয়ন পরিষদে ভোট হয়েছে। তবে বৃষ্টির কারণে অনেক কেন্দ্রে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছাতা মাথায় ও বৃষ্টিতে ভিজে ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে দেখা গেছে। এদিকে, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে ভোট কেন্দ্রের বাইরে ককটেল হামলায় চারজন আহত হয়েছেন। বেলা ১২টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বারাকপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ আনসারের এক সমর্থককে পিটিয়ে জখম করার অভিযোগও পাওয়া গেছে। এছাড়া বাগেরহাটে ভোট বর্জন করেছেন চেয়ারম্যান পদের দুই প্রার্থী। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories