শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভূতের খপ্পরে বলিউড হেমা মালিনী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৫ বার

বলিউডের ‘ড্রিমগার্ল’ হেমা মালিনী। তার সৌন্দর্য এবং অভিনয়ের ভক্ত লাখ লাখ। অভিনয় দক্ষতা থেকেও হেমার নাচ, যা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। সবকিছুতেই তিনি জায়গা করে নিয়েছেন দর্শকমনে। সম্প্রতি এক ভূতুড়ে অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বলিউডের গুণী অভিনেত্রী, যা শুনলে গায়ে কাটা দেবে আপনারও। তিনি জানান, শুরুর দিকে মুম্বাইয়ে সপরিবারেই থাকতেন তিনি। সাফল্যের মুখ দেখার পর পরিবারসহ বান্দ্রার একটি বাড়িতে ওঠেন। সেখানেই গায়ে কাঁটা দেয়ার মতো ওই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলিউডের এই ‘ড্রিমগার্ল’।

২০১৮ সালে ‘রেডিফ’কে দেয়া এক সাক্ষাৎকারে হেমা জানান, একটা সময় প্রতি রাতে মনে হতো ঘুমের মধ্যে কেউ যেন এসে দুই হাত দিয়ে তার গলা চেপে ধরছে। নিমিষে ঘুম ভেঙে যেত তার। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে দেখতেন, পাশে তার মা নিশ্চিন্তে ঘুমচ্ছেন। এর পর তার অস্বস্তি আরও বেড়ে যেত। হেমা বলেন, তখন ‘স্বপ্নোকে সওদাগর’ সিনেমার শুটিং চলছিল। এর মাঝেই সুবোধ মুখোপাধ্যায়ের ছবি অভিনেত্রীতে কাজের সুযোগ পেলাম। এর পরই বান্দ্রার একটি ছোট ফ্ল্যাটে উঠে এসেছিলাম। মনে আছে, ভানু আথাইয়া ওই দুই কামরার ছোট ফ্ল্যাটে নিজের ডিজাইন করা পোশাকের ট্রায়াল দেওয়াতে আসতেন। সেই ফ্ল্যাটেই উঠেছিলাম। এর কিছু সময় পর জুহুর সেভেন্থ রোডের বাংলোতে সপরিবারে উঠেছিলাম। কয়েকদিন যেতে না যেতেই টের পেয়েছিলাম সেটা পুরোপুরি ‘ভূতুড়ে বাড়ি’। ঠিক সেখানেই এই গায়ে কাঁটা দেয়া অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। অভিনেত্রী আরও বলেন, ‘ওই বাংলোতে প্রতি রাতে ঘুমানোর সময় মনে হতো, কেউ যেন আমার গলা টিপে ধরছে। শ্বাস নিতে অসুবিধে হতো। ছটফট করতে করতে ঘুম ভেঙে যেত আমার। পাশে তখন মা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। আর এ ঘটনা প্রতি রাতেই চলত। শেষপর্যন্ত নিজের ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ এর পর আর দেরি না করে নিজেড় জন্য একটি ফ্ল্যাট কিনেও ফেলেছিলেন হেমা। দ্রুত জিনিসপত্র নিয়ে ছেড়ে দিয়েছিলেন জুহুর সেই ‘ভূতুড়ে বাংলো’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories