মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

টিকার দাবিতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৯ বার

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকার দাবিতে বিক্ষোভ করছেন প্রবাসীরা। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে টিকার দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। এ সময় প্রবাসীরা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে টিকা কবে পাবেন সে বিষয়ে কথা বলতে বিক্ষোভকারীদের পক্ষ থেকে ৫ জন ও পুলিশ কর্মকর্তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে এক ঘণ্টা আলোচনা করেন।

এরপরও প্রবাসীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। প্রবাসীরা জানান, মেসেজ আসার পর আমরা টিকা নিতে এসেছি। কিন্তু এখানে মডার্না ও ফাইজারের প্রথম ডোজ নেই। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা কী করব। আমরা অনেক টাকা খরচ করে টিকার জন্য গ্রাম থেকে এসেছি। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান প্রবাসীদের জানিয়েছেন, আমাদের কাছে ফাইজার ও মডার্নার টিকা নেই। এখন সিনোফার্মের টিকা চলছে। টিকা না দিলে আমরা আপনাদের কীভাবে দেব। আপনারা সিনোফার্ম নিলে এখনই দিতে পারব। আমাদের কাছে শুধু দ্বিতীয় ডোজের জন্য মডার্না আছে। এদিকে পুলিশ বলছে, পরিচালকের কথা আমরা প্রবাসীদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তারা কোনোভাবেই মানছেন না। তারা হাসপাতালে বিক্ষোভ করছেন। সরকার টিকা না দিলে হাসপাতাল কীভাবে দেবে। এখানে তো আর টিকা তৈরি হয় না। তাদের দাবি ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারাও নিরুপায় হয়েই বিক্ষোভ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories