শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইতালির রোম সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি বংশোদূত সাংবাদিক জুমানা মাহমুদ

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৮ বার

বাংলাদেশি বংশোদূত ইতালীয় নাগরিক জুমানা মাহমুদ দেশটির মূল ধারার রাজনীতিতে যুক্ত হয়েছেন। অক্টোবরের শুরুতে অনুষ্ঠিতব্য রোম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। ৭ নম্বর মিউনিসিপিওর কাউন্সিলর ছাড়াও যেকোনো মিউনিসিপিও থেকে রোম সিটির কাউন্সিলর পদেও তাকে ভোট দেওয়া যাবে।

ঢাকায় জন্ম নেওয়া জুমানা মাহমুদ ২০০৭ সালে ইংল্যান্ডভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে একাধিক টেলিভিশনে কাজ করার পর বর্তমানে তিনি বাংলাদেশের সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইতালির তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী জুমানা মাহমুদ জানান, এখানে প্রবাসী বাংলাদেশিদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরতে এই নির্বাচনে অংশ নিয়েছেন।

তিনি বলেন, ইতালিতে এই প্রথম কোনো বাংলাদেশি নারী সাংবাদিক রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছে। এই নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট পেলে আমি ইতিহাস সৃষ্টি করতে পারব।

তিনি জানান, নির্বাচিত হলে প্রবাসী বাংলাদেশিদের ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে এবং ইমিগ্রেশন সমস্যার সমাধানে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories