মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের বরণের অপেক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান

জেলা প্রতিনিধি, নীলফামারী
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৬ বার

নীলফামারীর সৈয়দপুরে আবারও মুখরিত হচ্ছে শিক্ষাঙ্গন। কোমলমতি শিক্ষার্থীদের বরণের অপেক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান। শেষ মুহুর্তে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পরিষ্কার-পরিছন্নতার কাজ।   চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি কারণে ডের বছর বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ করোনায় শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার সব কার্যক্রম আজ স্থবির। চলমান করোনা সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে এ বছরের ১২ সেপ্টেম্বর খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো।

দীর্ঘদিন বন্ধের পর স্কুল খুলবে, এই খবরে খুশিতে আত্মহারা কোমলমতি শিশুরা। তারা স্কুলের যাবে, নতুন বই পড়বে। বন্ধু-বান্ধবীর সাথে দেখা হবে। স্কুলের প্রতিটি ক্লাসে দেখা যাবে তাদের হৈ-চৈ ও আড্ডা। দীর্ঘদিন পর স্কুলমাঠগুলো পূর্ণতা পাবে তাদের পায়ের ছোঁয়ায়। আবারও মুখরিত হবে শিক্ষারনগরী সৈয়দপুরের শিক্ষাঙ্গনগুলো।সরকার ঘোষণা দেওয়ার পর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিটি ক্লাসের টেবিলের কোনায় কোনায় পরিষ্কার-পরিছন্নতার কাজে লেগে গেছেন। আর মাত্র দুই দিন বাকি, এরইমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক, কর্মকতা-কর্মচারীদের যেন দম ফেলার সময় নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা দিতে নিচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ। স্কুলের বাহিরে ও ভেতরে লাগানো হচ্ছে করোনার সচেতনতামূলক ব্যানার বা ফেসটুন। সব মিলিয়ে চলছে সহা কর্মযগ্য।

সৈয়দপুর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখায় যায় তাদের ব্যস্ততা। কেউ স্কুলের প্রতিটি কোনায় কোনায় জীবাণুনাশক ছিটাচ্ছেন। আবার কেউ কেউ শিশুদের খেলনাগুলোতে ধুলোবালি পরিষ্কার করছেন। পুরো ক্লাসরুমকে ঘষে ঘষে পরিষ্কার করছেন পরিছন্নকর্মীরা। ইলেক্ট্রিশিয়ান দিয়ে প্রতিটি ক্লাসরুমের বাতি ও ফ্যানগুলোকে পরীস্কার ও চেক করাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

উপজেলার বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস বলেন, প্রায় ডের বছর চলে গেল, স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের দেখি না। তাই স্কুল শুরুর প্রথম দিনে প্রিয় শিক্ষার্থীদের সুরক্ষা সামগ্রী মাক্স ও ফুল দিয়ে তাঁদের আমরা বরণ করে নেবো। মাস্ক ও হ্যান্ড স্যানিটারাইজের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। একবেঞ্চে দুইজন শিক্ষার্থী বসাবো। ঘন ঘন হাত ধোয়ার ব্যবস্থা করবো। আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা  হউক, সেটা আমরা চাইবো না।

উপজেলা শিক্ষা অফিসার শাহ্জাহান মন্ডল জানান, আমরা সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয় পরিবার সরকারি নির্দেশনা মোতাবেক সম্পুর্নরুপে প্রস্তুত। এরই মধ্যে উপজেলার ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে পরীস্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। সরকারি নির্দেশনার যাতে কোন রোকম ত্র“টি না হয় সে বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories