শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

কক্সবাজারে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৪ বার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সংলগ্ন ঘাট এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন তারা।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈল উল হক বলেন, ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ড সদস্যরা তিনটি বস্তাসহ সন্দেহজনক তিন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের থামার জন্য সংকেত দেয়। এ সময় তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে একটি গ্রামের ভেতরে পালিয়ে যায়া। পরে তিনটি বস্তায় তল্লাশি চালিয়ে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড জানায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories