শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

সন্তানের পিতৃপরিচয় জানালেন নুসরাত

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭ বার

২৬ আগস্ট মা হয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। এদিন দুপুরে কলকাতার পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। এরপর পেরিয়ে গেছে ১৩ দিন। সন্তান নিয়ে সবকিছু থেকে নিজেকে আড়াল করে রাখলেও বুধবার প্রথমবার প্রকাশ্যে এলেন তিনি।

ধূসর রঙা ওয়ান শোল্ডার অ্যাসেমিট্রিক্যাল গাউনে কলকাতার এক স্যালোঁ-র উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন নুসরাত। আর তাই, নুসরাতের উপস্থিতি ঘিরে সেখানে ছিল উপচে পড়া ভিড়। যথারীতি সন্তানের পিতৃপরিচয় বিতর্ক পিছু ছাড়ল না তার। সাংবাদিকদের কঠিন প্রশ্নের হাসিমুখে জবাব দিলেন তিনি।

সন্তানের জন্মের পর জীবন পুরোপুরি বদলে গিয়েছে নুসরাতের। তিনি বললেন, ‘২৬ আগস্টের আগে এবং পরে আমার জীবনের ইতিহাস, ভূগোল সবটাই পালটে গিয়েছে… আমি খুব ভালো একটা সময় কাটাচ্ছি, এটা নতুন একটা জীবন বলতে পারেন’। জানালেন ঈশানকে নিয়েই এখন সারাটা দিন কাটছে তার। তবে জনপ্রতিনিধি হিসাবেও নিজের দায়িত্বে সম্পর্কে সচেতন তিনি। এত দ্রুত কাজে ফেরার প্রসঙ্গে নুসরাত জানান, আমার নিজের প্রতি, পরিবারে প্রতি এবং আমার মানুষজনের প্রতি দায়িত্ব রয়েছে, তাই আমাকে তো কাজে ফিরতেই হবে।

নুসরাতকে ঈশানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রাখা হলে নুসরাত বলেন, এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারুর চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে।

নুসরাতের এই বক্তব্যে পরোক্ষভাবে অনেকটা স্পষ্ট হয়ে গেল তার সন্তানের পিতৃ পরিচয়। সন্তানের বাবা-র সঙ্গেই ঈশানের দেখভালের দায়িত্ব পালনের কথা বলেন। আর পরের লাইনেই যশের নাম নেন নুসরাত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories