শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে : ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৮ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে। আমি অনেক আগেই বলেছি আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। রাজনৈতি ভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। আমলারা আওয়ামী লীগকে সরকারের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। রাজনৈতিক কোন দৃষ্টিভঙ্গী আওয়ামী লীগের নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এখন আমলাতন্ত্রকে ব্যবহার করছে।  বুধবার ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় হাওলাদার কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন সবকিছু তারা (আওয়ামী লীগ) দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়ন্ত্রণ করেছে এবং এরা তাদের নিজের অস্তিত্বের স্বার্থে তথাকথিত নির্বাচন নির্বাচন খেলা করে গণতন্ত্রের একটা মুখোশ দিয়ে জনগণের সমস্ত অধিকার গুলোকে কেরে নিয়েছে।  তিনি আরো বলেন, আজকের যে সংকট সেটা শুধু বিএনপির সংকট নয়। এটা গোটা জাতির সংকট। দেশ স্বাধীন করা হয়েছে একটি গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। সেই গনতন্ত্র আজ ধংস্ব হয়ে গিয়েছে। মানুষের মৌলিক অধিকারগুলো এই সরকার হরণ করে নিয়েছে। প্রতিটি ক্ষেত্রে সব জায়গায় যে দুর্নীতি তার কোন জবাবদিহিতা নেই। এই সরকারকে কাওকে জবাবদিহিতা দিতে হয় না। কারণ বাংলাদেশের যে সংসদ সেখানে এই আওয়ামী লীগ সরকারের লোক ছাড়া কেও নেই।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories