মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

৪২তম বিশেষ বিসিএসের ফল আগামী সপ্তাহে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫১ বার

চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এ ফল প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে।এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বলেন, ৪২তম বিশেষ বিসিএসের ফল প্রকাশের প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে এ ফল প্রকাশ করা হতে পারে।

পিএসসি সূত্র জানায়, ৪২তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করতে পিএসসি কমিশনের অনুমোদন প্রয়োজন রয়েছে। এ জন্য কমিশনের সভা ডাকা হবে। আগামী সপ্তাহের রবিবার এ সভা অনুষ্ঠিত হতে পারে। কমিশনের সভার অনুমোদন দেওয়া হলে সভা শেষে এ ফল প্রকাশ করা হবে।এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথমে ৪২তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের বিশেষ ক্ষমতায় এখান থেকে আরও দুই হাজার অর্থাৎ মোট চার হাজার চিকিৎসক নিয়োগর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের ইচ্ছা দ্রুত সময়ে এ চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়া শেষ করে তাদের পদায়ন করা। এ বিষয়েও সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে।এর আগে করোনার সময় দফায় দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। পরে স্বাস্থ্যবিধি মেনে ও করোনার সময় বিশেষভাবে চিকিৎসক নিয়োগ দিতে কাজ করে পিএসসি। এ সময় জরুরি অবস্থাতেও সরকারের কাছে বিশেষ অনুমতি নিয়ে কাজ করে পিএসসি।এর আগে ৫ মে পিএসসি বলেছিল, ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণদের মধ্যে ছয় হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৩ মে। আর ৩০ জুন পর্যন্ত ভাইভা অনুষ্ঠিত হবে।পরে ১৮ মে বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, করোনার পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। অল্প সময়ের মধ্যে নতুন তারিখ জানানোর কথা বলা হয়েছিল।পরে ৬ জুন শুরু থেকে আবার ভাইভা শুরু করে পিএসসি। এ পরীক্ষা ১৩ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও করোনার কারণে সেই ভাইভা আরও কয়েক দফায় স্থগিত করে ১৩ আগস্ট শুরু করা হয়।করোনার প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গতবছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories