শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

বলিউডকে ‘বিষাক্ত’ তকমা দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮২ বার

বলিউডকে ‘বিষাক্ত’ তকমা দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার মতে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনায় বলিউড অনেকটাই ভালোবাসাহীন, সহানুভূতিহীন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী। তিনি বলেন, বলিউডে প্রবেশ করা চিনের প্রাচীর পার করার সমান। পাশাপাশি তিনি আরও বলেন, যদিও দক্ষিণী ছবির জগতে সবেমাত্র প্রবেশ করেছেন অভিনেত্রী। তাই এই ইন্ডাস্ট্রি সম্পর্কে বিশেষ ধারনা তাঁর নেই। কিন্তু কয়েকদিনের অভিজ্ঞতাতেই তিনি নিশ্চিত যে তামিল ইন্ডাস্ট্রি অনেকটাই ভালো বলিউডের তুলনায়। 

তিনি বলেছেন, ”তামিল ছবির জগতে সকলের জন্য একটা কমন গ্রাউন্ড রয়েছে। যেখানে সবাই নিজের মতো করে বেড়ে উঠতে পারে কিন্তু মুম্বইয়ে যাঁরা থাকেননি তাঁরা সকলেই বলিউডে বহিরাগত। বলিউড একটি বিচিত্র জায়গা। যাঁরা বাইরে থেকে ওই ইন্ডাস্ট্রিতে যায় তাঁরা সবসময়ই চিন্তায় থাকে। কারণ ওখানে কিছু মানুষ আছে যাঁরা সবসময়েই বহিরাগতদের টেনে নামাতে চায়। কেউ কারোর সাহায্য করে না। বলিউড ইন্ডাস্ট্রিটাই বিষাক্ত। কেউ কারোর ভালো দেখতে পারে না।” আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে কঙ্গনার আগামী ছবি ‘থালাইভি’। প্রয়াত অভিনেত্রী-সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবন নিয়ে তৈরি এই ছবি। জয়ললিতার বায়োপিকে তাঁর চরিত্রেই অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories