শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পুলিশের শূন্য পদে নিয়োগ শিগগিরই, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১০৬ বার

পুলিশের শূন্য পদে শিগগিরই জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ পুলিশে ৮২ হাজার ২৬১টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৫০৭টি ক্যাডার পদ, ৮২ হাজার ২৬১টি নন-ক্যাডার পদ ও ১০ হাজার ৬১৪টি নন-পুলিশ পদ। দেশের জনসংখ্যা অনুযায়ী পুলিশে পর্যাপ্ত পদ সৃষ্টি করা হয়েছে।

পদের শূন্যতা অনুযায়ী নিয়োগ চলমান প্রক্রিয়া উল্লেখ করে মন্ত্রী জানান, পুলিশের বিভিন্ন পদে নিয়মিতভাবে শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সৃষ্টি শূন্যপদে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, অবৈধ মাদকের ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী মাদক অপরাধীদের বিরুদ্ধে জিরো টোলারেন্স নীতি ঘোষণা করেছেন। ইতোমধ্যে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে অ্যাকশন প্ল্যান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর মধ্যেও ২০২০ সালে ৮৫ হাজার ৭১৮টি মামলা দায়ের করে এক লাখ ১৩ হাজার ৫৪৩ জন অবৈধ মাদক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৩৯ হাজার ৭৭৪ জন অবৈধ মাদক কারবারির বিরুদ্ধে ৩০ হাজার ৫৮৮টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories