শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী লীনা মারিয়া পল

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮১ বার

সুকেশ চন্দ্রশেখর মামলায় কিছুদিন আগেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ম্যারাথন জেরা করেছিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারেরা। পরবর্তীকালে জানা যায়, এই মামলায় তিনি অভিযুক্ত নন, তিনি সাক্ষী। এরপরই সোমবার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং গ্রেফতার করে মালায়লাম অভিনেত্রী লীনা মারিয়া পল। সুজিত সরকারের ‘মাদ্রাজ ক্যাফে’তে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও তোলাবাজির অভিযোগ এনেছে পুলিশ।

সুকেশ চন্দ্রশেখর জেলে থাকার সময় তার বান্ধবী লীনা তার হয়েই তোলাবাজি করতেন। সুকেশের বিরুদ্ধে মোট ২১ টি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। তোলাবাজি,প্রতারণা সহ একাধিক অভিযোগ। তবে পুলিশের জালে আটকেও তার প্রতারণা চক্র সক্রিয় ছিল। কে চালাচ্ছে এই চক্র তারই খোঁজে মরিয়া হয়ে উঠেছিল দিল্লি পুলিশ। অবশেষে ধরা পড়েন তার বান্ধবী লীনা। তবে সে একা নয়, তার সঙ্গে গ্রেফতার করা হয় দুই সহকারী, দিল্লির রোহিনী জেলের অ্যাসিস্ট্যান্ট সুপারিটেন্ডেন্ট এবং ডেপুটি সুপারিটেন্ডেন্ট।  রোহিনী জেলেই বন্দি রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তার বিরুদ্ধে ২০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ এনেছিলেন দিল্লির এক প্রোমোটারের স্ত্রী। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories