শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

আইসিইউতে মা, শুটিং ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরলেন অক্ষয়

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২ বার

সোমবার সকালে লন্ডন থেকে তড়িঘড়ি দেশে ফিরলেন অভিনেতা অক্ষয় কুমার। হাসপাতালে ভর্তি অভিনেতার মা অরুণা ভাটিয়া। লন্ডনে রঞ্জিত তিওয়ারির সিন্ড্রেলা ছবির শুটিং করছিলেন তিনি। মায়ের অসুস্থতার খবরে হঠাৎই দেশে ফেরার পরিকল্পনা করেন অক্ষয়।  ইতিমধ্যেই তাঁর মায়ের অবস্থার অবনতি ঘটায় তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে। মায়ের অসুস্থতার খবর পেয়েই নির্মাতাদের অক্ষয় জানান, যে যে সিনে তিনি নেই, সেই সিনগুলো যেন শ্যুট করে নেন পরিচালক।

কিছুদিন আগেই মুক্তি পায় অক্ষয়ের ছবি বেলবটম। সেই ছবিরও কিছু অংশের শ্যুট হয়েছিল লন্ডনে। সেইসময় মায়ের সঙ্গে সময় কাটানো নিয়ে একটি ইমোশনাল পোস্ট করেছিলেন অভিনেতা। ব্যস্ত শিডিউলের মাঝখানে কিভাবে তিনি সময় বের করেন মায়ের জন্য সেকথাই উঠে এসেছিল সেই পোস্টে। তিনি লিখেছিলেন, “শুটিং-এর মাঝেই লন্ডনে কিছুদিন মায়ের সঙ্গে কাটালাম। তুমি যত ব্য়স্তই থাক কখনও ভুলো না যে মা-ও বৃদ্ধ হচ্ছেন। তাই যখনই সময় পাবে মায়ের সঙ্গে সময় কাটাও।” রঞ্জিত তিওয়ারির এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে রাকুলপ্রীত সিংকে। লন্ডনেই এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories