শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

মুনমুন সেনের বাড়িতে হামলা

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮ বার

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ মুনমুন সেনের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে তার বালিগঞ্জের বাসায় এ ঘটনা ঘটে। পরে মুনমুন সেনের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাত ১১টার দিকে আচমকা মুনমুন সেনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে ১০-১৫ জন দুর্বৃত্ত। প্রাক্তন সাংসদের কর্মচারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তাদের অকথ্য ভাষায় গালিগালিজ করে। তাদের মারধর করা হয়। ঘটনায় কার্তিক, বুদ্ধ ও শংকর নামে তিনজন আহত হয়েছেন। মুনমুন সেনের কর্মচারীদের পোশাকও ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

এ ঘটনার পর বালিগঞ্জ থানায় ফোন করেন মুনমুন সেন। পরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ পাওয়ার পর রোববার (৫ সেপ্টেম্বর) চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।মুনমুন সেনের দুই কন্যা জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন, রিয়া সেন। এ সময় তারা বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories