রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ভোলায় শিশু হত্যায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩ বার

ভোলার চরফ্যাশনে শিশু হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিন চৌকিদার, তার ছেলে মোস্তফা, ইকবাল ও ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজীর আলি গাজীর ছেলে জয়নাল আবেদিন গাজী।

আদালত সূত্রে জানা যায়, ৩২ শতাংশ জমির বিরোধকে কেন্দ্র করে ২০১৩ সালের ২০ মে বিকেল ৫টায় পরিকল্পিতভাবে একই এলাকার বাসিন্দা মাওলানা আবদুল্লাহ আল নোমানের ১০ বছরের ছেলে কেফায়েত উল্লাহ রায়হানকে চৌকিদার বাড়ি সংলগ্ন ধান খোলা মাঠের পাশে গলা টিপে হত্যা করা হয়। আসামিরা এ হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে লুঙ্গি দিয়ে পেঁচিয়ে রায়হানের মরদেহ বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।পরবর্তীতে নিহত রায়হানের বাবা মাওলানা নোমান ২০১৩ সালের ১৫ জুন চরফ্যাশন জুডিশিয়াল কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পর্যালোচনা শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories