শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জিয়ার লাশ নিয়ে ক্ষমতাসীন দলের বক্তব্য দুঃখজনক: ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১২১ বার

চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর সরানো ও তার লাশ নিয়ে ক্ষমতাসীন দলের বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা নিবেদনে পর এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১১ টায় দলের ৩০ জনের মতো নেতাকর্মীদের নিয়ে চন্দ্রিমা উদ্যানে আসেন মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানো শেষে  সাংবাদিকদের বলেন, ‘কবরে শ্রদ্ধা জানাতে গেলেও বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তিই তাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এ সময় তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর বাধা নিষেধের কারণে প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক নেতাকর্মীই যোগ দিতে পারেননি।’ তবে, দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠা বার্ষিকীতে আসা নেতাকর্মীদের কোন বাধা দেয়া হয়নি।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির মহাসচিব আরও জানান, দীর্ঘ ৪৩ বছরে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন করেছে। খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এসেছে।বাংলাদেশের অর্থনীতির যে অগ্রগতি হয়েছে তার ভিত জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories