শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবী : ছাত্রলীগের হামলা

জেলা প্রতিনিধি,রাজশাহী
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩১ বার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে হামলাকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন আহত হন। 

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুর ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রতীকী অনশন শুরু করে। সেখানে তারা সরকারি বিরোধী বিভিন্ন বক্তব্য দেয়।এ সময় পুলিশের সামনেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় একদল যুবক। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা দাবি করেছেন, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী।

আন্দোলনরত তামিম সিরাজী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করছিলাম। এ সময় একদল যুবক এসে তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। পুলিশের সামনে এ হামলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

আবদুল মজিদ অন্তর বলেন, যারা হামলা করেছেন, তারা স্থানীয় ছাত্রলীগ কর্মী। পুলিশের প্রশ্রয়ে ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘কোনো কিছু বুঝে উঠার আগেই একদল যুবক এসে হামলা চালায়। তবে সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কারা এ হামলা চালিয়ে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories