মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

সংসদের ১৪তম অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫২ বার

করোনা সংক্রমণেই মাঝেই জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এবারের অধিবেশন চলবে মাত্র চার কার্যদিবস। 

অধিবেশনের শুরুতে প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন স্পিকার। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- শহীদুজ্জামান সরকার, শামসুল হক টুকু, আবদুল মমিন মন্ডল, আনিসুল ইসলাম মাহমুদ, শেখ এ্যনি রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।পরে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে একটি অধ্যাদেশ উত্থাপন করেন। এরপর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। চলতি সংসদের কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ, তোফাজ্জল হোসেন সরকার, জামাল উদ্দিন আহম্মদ, খুররম খান চৌধুরী, মো. রেজা খান জাহানারা বেগম এবং আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া গণসংগীত শিল্পী ফকির আলমগীর, গীতিকার ফজল-এ-খোদা, হাইকোর্টের বিচারপতি আমির হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এসএ সামাদ, ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং, জার্মানির ফটুবলার গার্ড মুলার, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জমান আহমেদের মা শামসুন্নাহার বেগম, সংসদ সদস্য মমতা হেনা লাভলীর মা আনোয়ারা খানম, সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের মা মানোয়ারা বেগম, সাবেক তথ্য কমিশনার আবু তাহের, কুরিয়ারচর গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী মুছা মিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম, সংসদ সচিবালয়ের সাবেক সচিব আবুল হাশেম, সংসদ সচিবালয়ের পরিচ্ছন্নতাকর্মী শংকরের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

করোনার কারণে এবারও শুক্রবার অধিবেশন বসবে। ওই দিন বিকাল সাড়ে ৪টায় বসবে অধিবেশন। এ ছাড়া ২ ও ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় সংসদ অধিবেশন বসবে। প্রতিদিন ১০০ থেকে ১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে এই অধিবেশন চলবে।

কোভিড-১৯ সংক্রমণের কারণে এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলবে অধিবেশন। তবে এবারও সংসদে প্রবেশের অনুমতি পাচ্ছেন না সাংবাদিকরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories