সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

১৭ মাস পর স্কুলে দিল্লির শিক্ষার্থীরা

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৫ বার

ভারতের দিল্লিতে সম্প্রতি করোনা মহামারির প্রাদুর্ভাব কমে যাওয়ায় ১৭ মাস পর স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ শিক্ষার্থী নিয়ে রাজ্যটির সব স্কুল খোলা থাকবে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। 

১৭ মাস পর স্কুলগুলো প্রাথমিকভাবে বেশ কিছু নিয়ম মেনেই শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু হয়। ক্লাসে প্রবেশের আগে শিক্ষার্থীদের থার্মাল স্ক্যানিং করা হবে।দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) নির্দেশনায় বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখা, বিশেষ করে মধ্যাহ্ন বিরতিতে খাবারের সময় সোশ্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে দুপুরের খাবারের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলোকে জরুরি ব্যবহারের জন্য কোয়ারেন্টাইন রুম চালুরও পরামর্শ দিয়েছে ডিডিএমএ। সংস্থাটির নীতিমালায় বলা হয়েছে, স্কুল খুললেও লকডাউন জোনে থাকা ছাত্র-শিক্ষকরা ক্লাসে যেতে পারবেন না। এছাড়া দিনে যেন সর্বোচ্চ ৫০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে আসতে পারে সেভাবে রুটিন তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories