সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

নেপালে ফের নতুন করে বন্যার আশঙ্কা!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ০ বার

ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত তিব্বত সীমান্ত সংলগ্ন হিমালয় এলাকা। নেপাল ও তিব্বত এলাকায় শেষ পাওয়া খবর পর্যন্ত মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।
বিগত ছ’দিনে দুর্যোগের কারণে নিখোঁজের সংখ্যা তিন হাজারেরও বেশি। ভোটেকোশী নদীর জলস্তর এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং নতুন করে পাহাড়ি হ্রদ তৈরির ঝুঁকি থাকায় প্রশাসনের তরফে ফের বন্যার সতর্কতা জারি করেছে।
এমনটাই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যমের।জানা গিয়েছে, চীনের ওয়াটার রিসোর্সেস মন্ত্রকের তরফে তথ্য অনুযায়ী, পাহাড়ি এলাকায় আবার নতুন হ্রদ তৈরির সম্ভাবনা রয়েছে। এছাড়া নদীর উপরিভাগে ৫.৬ কিলোমিটার দূরে থাকা একটি গর্তে প্রায় ১৪ লক্ষ ঘনমিটার জল জমেছে। যা নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
বর্তমানে নেপালের রাসুয়া ও নুওয়াকোট জেলার হাসপাতালগুলিতে স্বজনহারা মানুষের ভিড় উপচে পড়েছে। মর্গে পর্যাপ্ত হিমঘর না থাকায় ডিএনএ নমুনা রেখে মরদেহ গণসৎকার করতে হচ্ছে প্রশাসনকে। পাশাপাশি, প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির জন্য উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এদিকে নেপালি সেনাবাহিনীর তরফে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজে ড্রিলিং চালিয়ে যাচ্ছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, নেপালে এখনও ৭৮৮ জনের মৃত এবং নিখোঁজ ২,৫০২ জন। এর মধ্যে ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীও রয়েছেন। খবর অনুযায়ী, তিব্বত অঞ্চলে মৃত ১৬ এবং নিখোঁজ ৫৪৬ জন। ভারত-সহ বিভিন্ন দেশের একাধিক পর্যটক, তীর্থযাত্রী ও শ্রমিক এই দুর্যোগে্র কবলে পড়ে নিখোঁজ হয়েছেন।
নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল এই বিপর্যয়কে জলবায়ু পরিবর্তনের নির্মম পরিণতি হিসেবে আখ্যা দিয়েছেন। জানিয়েছেন, দেশটি ফের পুনর্গঠনের জন্য মোট খরচ কয়েক বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে। পাশাপাশি, এই পরিস্থিতিতে সকলের কাছে ভারী উদ্ধারকারী ড্রোন, ফরেনসিক কিট এবং হিমঘরের বিশেষ সাহায্যের আবেদনও জানিয়েছেন তিনি।
সেই আহ্বানে সাড়া দিয়েছে আমেরিকা এবং কানাডার মতো উন্নত দেশ। দু’দেশের তরফেই ৩৬ লক্ষ ডলার, ব্রিটেনের তরফে ৬৮ লক্ষ ডলার এবং রাষ্ট্রসঙ্ঘ ২৫ লক্ষ ডলার উদ্ধারকাজের জন্য জরুরি তহবিলের কথা ঘোষণা করেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন-সহ অন্যান্যরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories