রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার-২

জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৫ বার

লক্ষ্মীপুরের উত্তর চন্দ্রপুরে রাতভর প্রবাসীর স্ত্রীকে চারজনে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ওসি এ কে ফজলুল হক।

এর আগে সোমবার দিবাগত রাতে ওই নারীর ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ ও স্বর্ণালংকার লুট করে বলে থানায় অভিযোগ করা হয়। পরে অভিযুক্ত চার আসামির মধ্যে মোরশেদ আলম সোহেল (৩২) ও মো. সোহেলকে (৩৫) নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউনিয়নে মালেয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে তার বসতঘরে ঢুকে চারজনে পালাক্রমে ধর্ষণ করে। এরপর রাত সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূকে মারধর করে তার গলার চেইন, কানের দুল ও ২টি আংটি নিয়ে যায় ধর্ষকরা। এসময় গৃহবধূ বসতঘরে একাই ছিলেন। তার আট বছরের একটি কন্যা সন্তান তখন তার নানার বাড়িতে ছিল।

পরদিন মঙ্গলবার গৃহবধূ নিজে বাদী হয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন-স্থানীয় উত্তর চন্দ্রপুর গ্রামের মৃত আবিদ মিয়ার ছেলে মো. বাচ্চু (৩৮), হরিহর চক্র গ্রামের মৃত আবিদ মিয়ার ছেলে মো. সোহেল (৩২), উত্তর চন্দ্রপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে মো. সোহেল ও হরিহর চক্র গ্রামের নুরুল ইসলাম ড্রাইভারের ছেলে সোহেল আহাম্মদ (৩৫)। পরে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। অপর দুইজনকে এখনো ধরতে পারেনি পুলিশ। এদিকে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানা যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অপর দুইজনকে খুঁজছে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories