সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

কক্সবাজারে বুনো হাতির খন্ড খন্ড দেহ উদ্ধার

জেলা প্রতিনিধি,কক্সবাজার
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৮ বার

কক্সবাজারে বুনো হাতির খন্ড খন্ড দেহ উদ্ধার করা হয়েছে। জেলার রামু দক্ষিণ খুনিয়াপালং এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে হাতি হত্যার পর হাতির শরীর থেকে মাথা-পা বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে নজির আহমদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল ইসলাম। এলাকাবাসী  জানান, পাহাড়ি অঞ্চল থেকে হাতি ধান খেতে নামলে ধান গাছ নষ্ট হয়ে যায়। নতুন রোপণ করা ধান গাছ যাতে নষ্ট না করে সেজন্য বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে তার টেনে ধানের জমিতে শর্ট সার্কিট বসানো হয়। সেই শর্ট সার্কিটের ফাঁদে পড়ে মা হাতিটির মৃত্যু হয়। পরে মৃত হাতিটি মাটিতে পোঁতার সুবিধার্থে শরীর থেকে মাথা-পা বিচ্ছিন্ন করে ফেলা হয়। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রামু উপজেলার দক্ষিণ খুনিয়াপালং এলাকার নজির আহমদ ও তার তিন ছেলে তৈয়ব আলী (৩৪), মো. আলম (২২) ও জাফর আলম (২০) বাড়ির পাশে ধান চাষ করেন। পাহাড়ি অঞ্চল হওয়ায় পাল বেঁধে হাতি নেমে ধান গাছ নষ্ট করে। তাই বৈদ্যুতিক শর্ট সার্কিট ব্যবহার করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম ও বাপ্পি বলেন, শুধু তাদের ধানের জমিতে নয়, এলাকার অন্যান্য যারা ধান চাষ করে তাদের জমিতেও হাতি নেমে ধান গাছ নষ্ট করে। এলাকায় হাতির এভাবে বিচরণ ও গাছপালা ধ্বংস করার কারণে অতিষ্ঠ এলাকাবাসী। নজির আহমদ ও তার ছেলেরা তাদের জমিতে হাতির বিচরণ ঠেকাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট ব্যবহার করে। তারা জানান, প্রতিদিনের মতো গতকাল ভোর রাতে পাল বেঁধে হাতি নামলে এলাকায় হইচই সৃষ্টি হয়। যার যার ধান গাছ রক্ষা করতে হাতিগুলোকে ধাওয়া করে। আমরা ৪টি হাতি দেখতে পাই। তন্মধ্যে ৩টি হাতি পালিয়ে গেলেও একটি হাতি শর্ট সার্কিটে আটকা পড়ে মৃত্যু হয়। হাতিটি বড় হওয়ায় পুঁতে ফেলা সহজ ছিল না। ফলে শরীর থেকে মাথা ও পাগুলো কেটে বিচ্ছিন্ন করার সময় পুলিশ ও বনবিভাগের লোকজন এসে নজির আহমদকে আটক করে নিয়ে যায়। এ সময় নজির আহমদের পানের বরজের বেড়া ভেঙে দেয় বনবিভাগের লোকজন। এ ব্যাপারে কক্সবাজার দক্ষিণ বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ূন কবির বলেন, হাতি হত্যার ঘটনায় জড়িত নজির আহমদ নামের একজনকে আটক করা হয়েছে। মৃত হাতির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করে পুঁতে ফেলা হয়েছে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা জানান, দক্ষিণ খুনিয়াপালংয়ের পাহাড়ি এলাকায় ধানখেতে চলে আসে একটি মা হাতি। সেখানে স্থানীয় মানুষের পাতা শর্ট সার্কিটের ফাঁদে পড়ে হাতির মুত্যু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories