সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক এলাকা থেকে মাদকব্যবসায়ীসহ গ্রেফতার-১৪

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৭৯ বার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগ নেতৃত্বে অপরাধ (উত্তর) বিভাগ ও ডিবি’র সমন্বয়ে টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তিতে মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারসহ মাদক বিক্রির নগদ টাকাসহ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত অভিযানকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী ঝর্ণা আক্তার (২৪), পিতা-নূর ইসলাম, সাং-আমতলী কেরানীরটেক, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুরকে ৪৫(পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০০ (এক হাজার) টাকার জাল নোট সহ গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী (২) জাকির হোসেন নবীন (২৫), পিতা-মৃত আব্দুল হামিদ, মাতা-জয়তুন নেছা, সাং-আমতলী কেরানীরটেক, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুরকে ১১২ (একশত বার) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,০২,২৮০/- (তিন লক্ষ দুই হাজার দুইশত আশি) টাকা সহ গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী (৩) কুলসুম বেগম (২৬), পিতা-আলাল উদ্দিন, স্বামী-জাহিদুল ইসলাম জীবন, সাং-আমতলী কেরানীরটেক, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুরকে ২৩ (তেইশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১২,৩৮০/- (বার হাজার তিনশত আশি) টাকা সহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের েগ্রফতাদের পর মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও ১১(এগার) জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সন্দেহভাজন ১১ (এগার) জন ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগ সূত্রে জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories