বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

বরিশালে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ দেখতে উৎসুক জনতার ভীড়

জেলা প্রতিনিধি, বরিশাল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১২২ বার

গভীর বঙ্গোপসাগর থেকে ১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ বিক্রির জন্য বরিশাল নগরীতে মাইকিং করা হয়েছে। আজ মঙ্গলবার নগরীর পোর্ট রোড মৎস্য বাজারে মাছটি কেটে বিক্রি করার ঘোষণা দিয়েছেন তারা। 

মাছটি বরিশালের পোর্ট রোড আড়ত থেকে কিনেছেন মো. রুবেল নামে একজন মৎস্য ব্যবসায়ী। তিনি মাছটি পোর্ট রোড থেকে ২৭০ টাকা কেজি দরে ক্রয় করেন। রূপসা ঘাটের এ্যাকোয়া ফিশের মালিক রেজাউল মুন্সি জানান, জেলেদের জালে ১০টি শাপলাপাতা মাছ ধরা পড়ে। ২০ থেকে ২৫ ধরনের সামুদ্রিক মাছ ছিলো বোটটিতে। আহরিত ১০টি শাপলাপাতা মাছের মধ্যে দুটি বিক্রি করেন বরিশালের দুই আড়তদারের কাছে। যার মধ্যে ৪০০ কেজি ওজনের মাছটি কেনেন বরিশালের পোর্ট রোডের নুসরাত মৎস্য আড়তের মালিক রুহুল আমীন এবং ছোট অপরটি ক্রয় করেন নগরীর কাশীপুরের এক মৎস্য ব্যবসায়ী। বাকী ৮টি শাপলাপাতা মাছ বিক্রি করা হয় খুলনায়। 

বরিশাল জেলা মৎস্য আড়তদার এসোসিয়েশনের সদস্য জহির সিকদার জানান, আজ মঙ্গলবার সকালে পোর্ট রোডে নিলামে সর্বোচ্চ ২৭০ টাকা কেজি দরে ১০ মণ ওজনের মাছ নিয়ে ক্রেতাদের আকৃষ্ট  করতে গতকাল মাইিকং করা হয় পুরো নগরীতে। এ কারণে ৪০০ কেজি ওজনের শাপলাপাতা মাছ নিয়ে কৌতুহলের সৃষ্টি  হয়েছে বরিশাল নগরীতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories