মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

বঙ্গবন্ধুর কথায় বাবা-চাচার মনের ভাষা শোনা যেত : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১১৫ বার

পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, ‌‘বঙ্গবন্ধু একজন তাত্ত্বিক মানুষ ছিলেন। তিনি শুরু থেকে জনগণের প্রতিনিধিত্ব করতে পেরেছেন। কারণ, বঙ্গবন্ধুর কথায় বাবা-চাচার মনের ভাষা শোনা যেত। তার মধ্যে মিশে ছিল বাংলার ধানগাছ-মাছের গন্ধ।

আজ সোমবার বিকালে ভার্চুয়াল মাধ্যমে ‘বঙ্গবন্ধুর শিল্পায়ন দর্শন : আজকের বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে আয়োজিত এই ওয়েবিনারে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সমসাময়িক সময়ের ছিলাম আমি। ৬০-এর দশক থেকে আমরা বঙ্গবন্ধুতে আচ্ছন্ন ছিলাম। আর বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা ছিল শোষণের বিরুদ্ধে স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজস্বতা তৈরি করা নিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে তার যে ক্রোধ, সেটা দেখে সকলে আবেগ নিয়ে তাকে গ্রহণ করতেন। তিনি বাঙালি হিসেবে নিজের মূল পরিচয়কে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সেটা সকলে সাদরে গ্রহণ করেছে।

এতে সভাপতির বক্তব্যে বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধূরী (পারভেজ) বলেন, ‘আমরা যে এসডিজি নিয়ে কথা বলছি, সেটার একটি সুপ্ত চিন্তাধারা বঙ্গবন্ধুর স্বপ্নে ছিল, যা তিনি স্বাধীনতার আগেই ভেবেছিলেন। আর স্বাধীনতার পরে তার কার্যক্রমেও সেগুলোর প্রতিফলন ছিল।

ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, বিডব্লিউসিসিআইয়ের সভাপতি সেলিমা আহমাদ, শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও অর্থনীতিবিদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories