শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

গাজীপুরের পূবাইলে চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৯৫ বার

গাজীপুরের পূবাইলে বৈদ্যুতিক খুঁটির সোলার লাইট ও ব্যাটারি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার তার ঝুলন্ত লশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জিন্নাত আলী (২৫)।

জিন্নাত গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানাধীন বসুগাঁও দক্ষিণপাড়া এলাকার নাজির হোসেনের ছেলে।

জিএমপি পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, সোমবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন জিরাইতলী ইটালীর বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির উপর তারে জিন্নাত আলীর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ওই খুঁটির সোলার লাইট ও ব্যাটারি চুরি করতে গিয়ে ব্যাটারির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories