সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

গুম হওয়া পরিবারের দায় সরকারকেই নিতে হবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১০০ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম হওয়া পরিবারের অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক গুমবিরোধী দিবস উপলক্ষে বিএনপির মানবাধিকার সেলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের সাবেক সংসদ সদস্য সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ঢাকার কমিশনার চৌধুরী আলমসহ আজকে আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মী গুম হয়ে গেছেন ৭/৮/৯ বছর ধরে। ইলিয়াস আলীর মেয়ে এখন বড় হয়েছে, সে এখনও দরজার কাছে দাঁড়িয়ে থাকে যে, কখন তার বাবা ফিরে আসবে? বাবা ফিরে আসে না। বাচ্চাদের আহাজারি আপনারা শুনলেন। তিনি বলেন, আপনারা (সরকার) বলেন যে, এগুলো (গুম) হয় না। তাহলে গেল কোথায়? দায়িত্ব তো আপনাদের। তাদের খুঁজে বের করেন। তাদের পরিবারের কাছে একে একে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদের দিতে হবে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদের তার জবাব দিতে হবে। জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে।

মির্জা ফখরুল বলেন, এমন দেশ এমন রাষ্ট্র আমরা বানালাম যেখানে আমার সন্তানেরা নিখোঁজ হয়ে যাবে, তাদের হদিস কেউ খুঁজে পাবে না এবং সেটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী লোকেরা তাদের তুলে নিয়ে যাবে সরকার তার কোনো জবাব দেবে না। অসহায়ত্বের বেদনার যন্ত্রণা আমাদের পুড়ে পুড়ে খায়। তোমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, আমরা আর কিছু না করতে পারি, আমরা শুধু তোমাদের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই যে, আমার ভাইকে, আমার বাবাকে, আমার স্বামীকে ফিরিয়ে দাও।

বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, গুম হওয়া আনোয়ার হোসেনের মেয়ে রাইসা, মো. সোহেলের মেয়ে সাবা, মো. কাউসারের মেয়ে মীম, সেলিম রেজার বোন রেহানা আখতার মুন্নী, সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আখি ও খালেদ হোসেনের মেয়ে শাম্মী আখতার নিপা বক্তব্য রাখেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories