শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

বরগুনার তালতলীতে হরিণের চামড়া উদ্ধার

জেলা প্রতিনিধি, বরগুনা
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২১১ বার

বরগুনার তালতলীতে অবৈধভাবে শিকার করা তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। আজ বেলা ১২টায় পাথরঘাটা ও ছকিনা কোস্টগার্ড জোনের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তিনটি হরিণের চামড়া উদ্ধার করে।

পাথরঘাটা ও ছকিনা কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পাথরঘাটা থেকে ছেড়ে আসা এমবি পাথরঘাটা নামের একটি ছোট্ট লঞ্চে চোরা শিকারিরা তিনটি হরিণের চামড়া পাচারের উদ্দেশ্যে তালতলী নিয়ে যাচ্ছে। খবর পেয়ে পাথরঘাটা ও ছকিনা কোস্ট গার্ডের দুটি টিম জয়ালভাঙা নামক এলাকায় লঞ্চে অভিযান চালিয়ে, পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে রাখা অবস্থায় তিনটি হরিণের চামড়া উদ্বার করে। এসময় লঞ্চ যাত্রী ও লঞ্চের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে হরিণের চামড়া বহনকারীদের সন্ধান পাওয়া যায়নি বলে জানান কোষ্টগার্ড সদস্যরা।এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম মো. ফাহিম জানান, পাথরঘাটা থেকে লঞ্চ যোগে তালতলীর উদ্দেশ্যে হরিণের চামড়া ও মাংস পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার সাজু পিও এর নেতৃত্বে কোস্ট গার্ডের দুটি টিম বুড়ীশ্বর নদীতে জয়ালভাঙা নামক এলাকায় লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে রাখা অবস্থায় তিনটি হরিণের চামড়া উদ্বার করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং উদ্ধার হওয়া চামড়া তালতলী বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories