শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

কুড়িগ্রামের চিলমারীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১০০ বার

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অটোরিকশার চাপা পড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত শিশুর নাম সোহাগ মিয়া (৭)। সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়ার পাড়া গ্রামের ছবিয়াল মিয়ার ছেলে। সোমবার দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মন্জুরুল ইসলাম জানান, নিহত শিশু সোহাগ বিস্কুট কিনতে ইউনিয়ন পরিষদের পাশের একটি দোকানে আসে। অপরদিক থেকে আসা একটি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত শিশুটিকে এসে চাপা দেয়। এসময় শিশুটি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চিলমারী মডেল থানার ওসি মো: আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories