রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের প্রথম সোনা

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৭৩ বার

টোকিও প্যারালিম্পিক্সে ভারতকে সোনার পদক এনে দিলেন ১৯ বছরের অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন অবনী। প্রথম ভারতীয় নারী হিসাবে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন তিনি।

এবারের প্যারালিম্পিক্সে প্রথম সোনা জয় ভারতের। প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ টুইট করেছে, ‘সোনার দিন। শুটিংয়ে ভারতের প্রথম পদক এবং সেটা সোনা। অবনী বিশ্বরেকর্ড স্পর্শ করেন। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে অবনী প্রথম নারী যিনি সোনা জিতেছে।’যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করেছিলেন অবনী। কিন্তু ফাইনালে দুর্দান্ত ভাবে ফিরে আসেন তিনি। ফাইনালে স্কোর করেন ২৪৯.৬। এই বিশ্বরেকর্ড ছিল ইউক্রেনের ইরিনা শেটনিকের দখলে। তার সঙ্গে যুগ্ম ভাবে বিশ্বরেকর্ড গড়লেন অবনী। 

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের চতুর্থ পদক জয়। টেবিল টেনিসে ভাবিনাবেন পটেল প্রথম রুপা জেতেন। হাই জাম্পে নিষাদ কুমারও রুপো জেতেন। সোমবার রুপো জিতেছেন যোগেশ কাঠুনিয়া। ডিসকাস থ্রোয়ে (এফ ৫৬) পদক জয় তার। বিনোদ কুমারও পদক জিতেছেন বলে রবিবার জানা গিয়েছিল। তবে সেই খেলার ফলাফল ফের পর্যালোচনা করা হবে। তার পদক জয় নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories