রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ইংল্যান্ড দলে ফিরলেন ওকস-উড, নেই বাটলার

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৯৮ বার

ওভাল টেস্টে জো রুটদের সঙ্গে থাকবেন না ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার। হেডিংলেতে তৃতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে জো রুটের ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের ক্যাপ্টেন রুট কিন্তু উইনিং টিম পাচ্ছেন না সিরিজের বাকি দুটি টেস্টে। 

ভারত-ইংল্যান্ড সিরিজের বাকি দুটি টেস্টে নেই জস বাটলার। তার স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকতেই বাটলারের এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই চতুর্থ টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সেখানে বাটলারের পরিবর্ত হিসেবে স্যাম বিলিংসকে নেওয়া হয়েছে।বিরাটদের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে তিনি খেলবেন না জস বাটলার। আর আইপিএল শেষ হওয়ার পরই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে টানা দুই মাস জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে তাকে। এই পরিস্থিতিতে আইপিএলের এবারের আসরের দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার।

রুটদের শিবিরে জস বাটলারের পরিবর্তে স্যাম বিলিংসকে নেওয়া হয়েছে। দলে ফিরেছেন ক্রিস ওকস। দ্বিতীয় টেস্টে কাঁধে চোট পেয়ে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন মার্ক উড। সেই চোট সারিয়ে ফিট হচ্ছেন উড। হেডিংলেতে শেষ দিন তিনি বোলিং অনুশীলনও করেছেন। ফলে তাকেও স্কোয়াডে রেখেছেন ইংলিশ কোচ সিলভারউড। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সিরিজে কারা এগিয়ে যায় সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories