রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

পিএসজির জার্সিতে মেসির অভিষেক, জোড়া গোল এমবাপ্পের

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৭৯ বার

ফরাসি ক্লাব পিএসজির হয়ে মাঠে নামলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এতে পিএসজির জার্সিতে শুরু হলো মেসি যুগ। এটাই বার্সেলোনার ছাড়া অন্য কোনো ক্লাবের হয়ে মেসির প্রথম ক্লাব।

রবিবার রেইমসের বিপক্ষে লিওনেল মেসিকে স্কোয়াডে রেখেছিলেন পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো। কিন্তু দলের সবচেয়ে বড় অস্ত্রকে মূল একাদশে রাখেননি তিনি। প্রথমার্ধেও বেঞ্চেই কাটে তার। তবে ম্যাচের ৬৬তম মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি।এদিন, লিগ ওয়ানের ম্যাচটি ০-২ গোলে জিতেছে মেসির পিএসজি। দু’টি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে।

বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রেইমসের বিপক্ষে মাঠে নামে পিএসজি। মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচ বলেই রেইমসের ঘরের মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ১৬তম মিনিটেই ডি মারিয়ার দুর্দান্ত ক্রসে হেডে গোল করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পে। এরপর ৬৩তম মিনিটে তার গোলেই ব্যবধান বাড়ায় পিএসজি।

শেষ পর্যন্ত চেষ্টা করেও গোলের দেখা পায়নি রেইমস। ফলে লিগ ওয়ানে মেসির অভিষেক ম্যাচটি জয় নিয়ে মাঠ ছাড়ে মাওরোসিও পচেত্তিনো শীর্ষরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories