সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৮৫ বার

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিম তীরের রামাল্লায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানৎজের বৈঠক হয়েছে। ১০ বছরের মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলের উচ্চ পর্যায়ের নেতাদের এটাই প্রথম বৈঠক।  চলতি বছর জুন মাসে ইসরায়েলে নতুন সরকার গঠিত হয়। এর আগে প্রায় এক যুগ ক্ষমতায় ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৫ বছর বয়সী আব্বাসের সঙ্গে বেনি গানৎজের বৈঠকে গুরুত্ব পেয়েছে ‘গাজা ও পশ্চিম তীরের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়গুলো’। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এরপরপরই এমন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

পরে এক টুইট বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানৎজ বলেন, ফিলিস্তিনের অংশে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে কাজ করবে ইসরায়েল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories