শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৬৪ বার

ভাঙ্গায় দুই সন্তানের জননী মিথিলা আক্তারের (২৬) লাশ সকালে উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরপাল্লা গ্রামের পিতার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত গৃহবধূর ৬ বছরের একটি পুত্র ও আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 

পারিবারিক সুত্রে জানা গেছে, চরপাল্লা গ্রামের কৃষক মোতালেব মাতুব্বরের কন্যা মিথিলা আক্তারের লাশ গত রবিবার দিবাগত শেষ রাতে বাড়ির পাশে একটি সফেদা গাছের ডালে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। সোমবার সকালে ভাঙ্গা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। ৮ বছর পূর্বে মিথিলার সঙ্গে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আর্দীপাড়া কানাই নগর গ্রামের রব শেখের ছেলে শাকিল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। 
মিথিলার বাবা মোতালেব মাতুব্বর জানান, গত রবিবার স্বামীর বাড়ির লোকজন দুই সন্তানকে রেখে মিথিলাকে বাড়ি থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে মিথিলা বাবার বাড়ি চলে আসে। রবিবার রাতে ফোনে স্বামীর সাথে ঝগড়া হয়। শেষ রাতে তাকে ঘরে না পেয়ে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় দেখেতে পাই।   নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকি জানান, শ্বশুরবাড়ির নির্যাতনেই মিথিলা আত্মহত্যা করেছে। 
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories