সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ফ্রান্সে কোভিড আইনের বিরুদ্ধে লাখে মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৭৫ বার

ফ্রান্সে কোভিড আইনের বিরুদ্ধে সপ্তম সপ্তাহের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার দেশজুড়ে দেড় লাখের অধিক মানুষ বিক্ষোভ করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা  এ খবর জানিয়েছে। শনিবার সন্ধ্যা নাগাদ কর্তৃপক্ষ ২২২টি পৃথক প্রতিবাদ কর্মসূচির খবর জানিয়েছে। কেবল প্যারিসে ১৪ হাজার ৫শ লোক প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে। এ সময়ে ১৬ জনকে আটক করা হয়েছে। এ সময়ে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়। 

প্যারিসের বিক্ষোভে অংশ নেয়া হেলেন ভেরোনডিলস বলেন, টিকা কোনো সমাধান নয়।বোর্দোতে কিছু বিক্ষোভকারী তাদের শিশুদের টিকা দিতে অস্বীকার করেছে। এগারো বছরের এক শিশু বলেছে, আমরা ল্যাবরেটরির  ইঁদুর নই। শিশুটির পিতা বলছে, আমরা একটি স্বাধীন দেশে বাস করছি। গণটিকা কার্যক্রমের কোনো যৌক্তিকতা নেই। তিনি টিকা নেওয়ার জন্যে পীড়াপীড়িকে ধর্ষণের সাথে তুলনা করেন। উল্লেখ্য, গত মধ্য জুলাই থেকে ফ্রান্সে কোভিড পাশ চালু হয়। যে কাউকে রেস্টুরেন্টে, থিয়েটারে, সিনেমায় কিংবা ট্রেন ভ্রমণ ও বৃহৎ শপিং মলে যেতে হলে অবশ্যই কোভিড পাশ দেখাতে হবে। কোভিড পাশে টিকা দেয়ার তথ্য কিংবা করোনা নেগেটিভ কথা উল্লেখ থাকবে। সরকার বলছে, করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে লোকজনকে টিকা দিতে উৎসাহিত করতেই কোভিড পাস চালু করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories