শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

কুমিল্লার লালমাইয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি, কুমিল্লা
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৯৭ বার

কুমিল্লার লালমাইয়ে ট্রেনের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার উপজেলার হরিশ্চর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কবির হোসেন (২৭)। নিহত রনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক এবং নজরুল স্থানীয় হরিশ্চর চৌরাস্তা বাজারে কনফেকশনারি ও পান-সিগারেটের ব্যবসা করতেন।
 
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি মোটরসাইকেল যোগে হরিশ্চর-ভুশ্চি সড়ক হয়ে তিন বন্ধু হরিশ্চর চৌরাস্তা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তারা হরিশ্চর এলাকার অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী রনির মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেল আরোহী নজরুলকে গুরুতর আহত অবস্থায় লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories