শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বহির্বিশ্বে জাতীয় পার্টিকে আগাছামুক্ত করার পদক্ষেপ নেয়া হয়েছে: জিএম কাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৯৮ বার

বহির্বিশ্বে জাতীয় পার্টিকে আগাছামুক্ত করার মধ্যদিয়ে সাংগঠনিক শৃঙ্খলায় আনতে কার্যকর একটি পদক্ষপ গ্রহণ করা হয়েছে। পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ তথ্যা উল্লেখ করে আরও বলেছেন, দুই নেতাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা হলেন, পার্টির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার সাকিব রহমান এবং আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক পারভেজ রহমান। এ দুজন উদ্ভুত পরিস্থিতির আলোকে সংশ্লিষ্ট দেশে যাবেন এবং সরেজমিনে তৃণমূলের নেতা-কর্মীগণের মতামতের ভিত্তিতে কমিটি পুনর্গঠন করবেন। পেছনের দরজায় যারা নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছেন তাদেরকে সরিয়ে দেয়া হবে। সংগঠনকে সামনের দিনে গতিশীল ও আস্থাভাজন নেতৃত্বে অধিষ্ঠিত করতে অধিকতর যোগ্যদের মূল্যায়ন করা হবে। 

জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরও বলেন, জাতীয় পার্টি এখন অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছে। বুকভরা প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশের কোটি কোটি মানুষ। প্রায় ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র তিনটি দল মাঠে আছে। বাকিরা নেতা বা সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হয়েছে। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি কখনই আপস করবে না।শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী পার্টি চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলে জি এম কাদের আরো বলেছেন, সাংগঠনিক শৃঙখলা ভঙ্গকারিদের ঠাঁই হবে না পার্টিতে। বৈঠক শেষে ঢাকা থেকে টেলিফোনে নিউইয়র্কে এ সংবাদদাতাকে এসব তথ জানিয়েছেন ওসমান চৌধুরী।

সামনের নির্বাচনে পার্টির কার্যক্রম গতিশীল করতে প্রবাসে এরশাদের সৈনিকদের আন্তরিক সহায়তা চেয়েছেন জি এম কাদের। ‘কারণ, এরশাদ সাহেব ক্ষমতায় থাকাকালে নিউইয়র্ক সফরকালে বিপদগ্রস্ত বহু প্রবাসীকে দ্রততম সময়ে পাসপোর্ট ইস্যু করিয়েছেন। যারা পরবতদীতে প্রেসিডেন্ট রিগ্যানের দেয়া এ্যামনেস্টির আওতায় গ্রীণকার্ড লাভে সক্ষম হন’-বলে উল্লেখ করেন জি এম কাদের। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories