মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন, মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১১৪ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে রাস্তায় নামতে হবে। নেতাকর্মীদের আন্দোলনের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর গোরানে ফ্রেন্ডস কনভেনশন সেন্টারে ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘করোনা হেল্প সেল’র উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেছেন, ‘আওয়ামী লীগকে যদি সরাতে না পারি তবে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব না, দেশনেত্রী খালেদা জিয়াকেও মুক্ত করতে পারব না। হাজার হাজার মানুষ যে মিথ্যা মামলা নিয়ে চেপে বসে আছি, তা থেকেও আমরা মুক্ত হতে পারব না। সেজন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের রাস্তায় নামতে হবে, সোচ্চার হতে হবে এবং আন্দোলনের মাধ্যমে এ ভয়াবহ সরকারকে পরাজিত করতে হবে। তাদের বাধ্য করতে হবে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। যার মাধ্যমে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করবে, সরকার গঠন করবে।’

বিএনপি গত ১০-১২ বছর ধরে সংগ্রাম ও লড়াই করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, পাঁচশ’র বেশি ভাই গুম হয়ে গেছে, হাজারের ওপর মানুষ খুন হয়ে গেছে, অনেককে হাঁটুতে গুলি করে পঙ্গু করে দিয়েছে। সুতরাং আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের উঠে দাঁড়াতে হবে। বিশেষ করে তরুণ-যুবক যারা আছেন, তাদের জেগে উঠতে হবে। পরিবর্তন আসে সবসময় তরুণদের মাধ্যমে, তাদের নেতৃত্বে, তাদের বীরত্ব ও সাহসিকতার মাধ্যমে। এখন কাজ করতে হবে তরুণ-যুবকদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories