গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাথা বিহীন এক ছেলে শিশুর জন্ম হয়েছে। ২৪ শে আগস্ট মাওনা চৌরাস্তা লাইফ কেয়ার হাসপাতালে রাত ৮ টার সময় মাথাবিহীন শিশুর জন্ম হয়।
শিশুর বাবা মাসুদ রানার বাড়ী গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে। মা শাহীনুর আক্তারের অপারেশন মাধ্যমে শিশুর জন্ম হলে ডাক্তার ধারনা করেন জন্মের তিন চার ঘণ্টার মধ্যেই মারা যাবে। ডাক্তার নিলুফা ইয়াসমীন এর অধীনে মাওনা চৌরাস্তা লাইফ কেয়ার হাসপাতালে মাথার খুলিবিহীন শিশুর জন্ম হয়।
২৪ ঘণ্টার পরেও শিশুটি অবিশ্বাস্য ভাবে বেঁচে আছে, এবং স্বাভাবিক খাবার দুধ খেয়ে সুস্থ আছে। মাথা বিহীন শিশুটির বাবা জানান,আর্থিক সহযোগিতা করলে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করতে পারবো।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় ভূষণ জানান শিশুটিকে ভালো একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা করাতে হবে।
মাওনা চৌরাস্তা লাইফ কেয়ার হাসপাতালের ম্যানেজার আবুল হাসান জানান ,আমরা সিজার করতে চাই নাই তবুও পরিবারের সদস্যরা বনসহি দিয়ে সিজার করতে আগ্রহী। মাসুদ রানা ও শাহীনুরের বনসহি দেওয়ার পর ডাক্তার নিলুফা আক্তার সিজার করে। তিনি আরও বলেন বাচ্চার অবস্থা আশঙ্কাজনক হলেও শাহিনুর ভালো আছে। খুলি বিহীন শিশু বাচ্চাটি নিজমাওনা গ্ৰামের কালার বাড়ি মোড় সংলগ্ন নানীর বাড়িতে ও বেঁচে আছে।
Leave a Reply