রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রওশনের ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ওঠানামা করছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৮৬ বার

ঢাকা সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার অক্সিজেন লেভেলের উন্নতি হয়েছে।কিন্তু আগের মতো ওঠানামার মধ্যে আছে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ।

ফলে, তাকে আইসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।রওশন এরশাদের ছেলে ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাগিব আল মাহি সাদ এরশাদ এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, আম্মার অক্সিজেন লেভেল আগের চাইতে ভালো। কিন্তু ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ওঠানামার মধ্যে আছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই।এর আগে শনিবার (১৪ আগস্ট) রাতে রওশন এরশাদের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories