শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে: এনামুল হক শামীম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৮৪ বার

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে বলেন, ‘মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। আওয়ামী লীগকে কেউ ইচ্ছে করলেই ধাক্কা দিয়ে ফেলতে পারবে না।’

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সবাই করোনাকালে কাজ করে যাচ্ছে। একটি দল তার মহাসচিব টেলিভিশনে অনেক কথা বলে কিন্তু করোনার মধ্যে বাংলাদেশের কোথাও একদিনও বিএনপিকে দেখা যায়নি। যারা মানুষের বিপদে থাকে না তাদের বাংলায় রাজনীতি করার কোন অধিকার নেই। গণঅভ্যুত্থানের কথ বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণধিকৃত দল দিয়ে গণঅভ্যুত্থান সম্ভব নয়। বিএনপি আজকে গণধিকৃত দল। আপনাদের নেতা নেতৃদের পায়ের তলায় মাটি নেই। তারা দুর্নীতিতে নিমজ্জিত। বিরোধী দলে থেকে পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরেছেন। হাওয়া ভবন করে ওই তারেক জিয়ারা হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছে। বাংলাদেশে গণঅভ্যুত্থান করবেন। গণঅভ্যুত্থান হয়েছিল ৬৯ এ বঙ্গবন্ধুর নেতৃত্বে। পূর্ব বাংলার সাড়ে সাত কোটি মানুষ তার সাথে ছিল। গণঅভ্যুত্থান হয়েছিল ৯০ এ এবং ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের পরে শেখ হাসিনার নেতৃত্বে। গণঅভ্যুত্থান করতে সংগঠনের শক্তি লাগে মানুষের ভালোবাসা লাগে, জনগণের সম্পৃক্ততা লাগে। আপনাদের নেত্রী খালেদা জিয়া জেলে একদিন একটা বড় মিছিলও করতে পারলেন না। আপনারা গণঅভ্যুত্থানের ভয় দেখান।

পানি সম্পদ উপমন্ত্রী বলেছেন, আমি আসলাম আড়াইহাজারে কিন্তু আড়াইহাজারকে চেনাই আমার জন্য মুশকিল। কারণ আজ থেকে ২০ বছর আগের আড়াইহাজার আর এখনকার আড়াইহাজার এক নয়। রাস্তা-ঘাট, ভবন, শহীদ মিনার, লাইব্রেরী, ডাকবাংলা আছে। আমার এলাকায় ডাক বাংলা নেই কিন্তু আপনাদের এখানে জেলার চেয়েও সুন্দর উন্নত ডাক বাংলা আছে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুর ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার ও আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী প্রমুখ। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories