বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

মানিকগঞ্জে বাড়ছে নদীর পানি, ভাঙন আতংকে তীরবর্তী মানুষ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৯০ বার

মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও জেলার অভ্যন্তরীণ ধলেশ্বরী, কালীগঙ্গা, গাজীখালি ও ইছামতী নদীর পানি বাড়ছে। এ কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন। যমুনা নদীর পানি এখনও বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি ড্রেনের মাধ্যমে প্রবেশ করে নতুনপাড়া গ্রামের শতাধিক বাড়ির আঙিনা তলিয়ে গেছে। 

চলাচলের সড়কেও উঠেছে পানি। এসব অভ্যন্তরীন রাস্তায় ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। কিন্তু নৌকা চলার উপযোগী পানি না হওয়ায়  লোকজন  পড়েছে বিপাকে। 

এদিকে আরিচা ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ঘাট রক্ষায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে তা রক্ষা করার চেষ্টা চলছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বাড়েনি। তবে, অভ্যন্তরিন নদীতে পানি বাড়ছে। ফলে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপশি নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙন দেখা  দিয়েছে। গুরুত্বপূণ এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করা হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories