বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

পদ্মায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যোগ দিয়েছে ‘রুস্তম’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ৯টি যানবাহন নিয়ে ফেরি রজনীগন্ধা-৭ ডুবির প্রায় ২৭ ঘণ্টা পর উদ্ধার কাজে যোগ দিয়েছে জাহাজ ‘রুস্তম’।
বৃহস্পতিবার উদ্ধারকারী ওই জাহাজটি মুন্সীগঞ্জের মাওয়া ঘাট থেকে রওনা হয়ে বেলা সোয়া ১১টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’। এরপরই উদ্ধার অভিযান শুরু করে।
সন্ধ্যায় উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ নারায়ণগঞ্জ থেকে এসে ঘটনাস্থলে উদ্ধার কাজে যোগ দেবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ‘রুস্তম’ পাটুরিয়া ঘাটে পৌঁছায়। এরপর শুরু করে উদ্ধারকাজ।
এর আগে বুধবার রজনীগন্ধা-৭ ডুবে যাওয়ার পরই দৌলতদিয়া ঘাট থেকে রওনা হয়ে বেলা সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। রাত ১০টা পর্যন্ত জাহাজটি উদ্ধার কাজ চালিয়েছে। এরপর কুয়াশা আর শীতের কারণে উদ্ধারের কাজ গতকাল রাত ১০টার দিকে স্থগিত করা হয়।
এর আগে, উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে রাত ৮টা পর্যন্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, ইউটিলিটি ফেরি ‘রজনীগন্ধা’ মঙ্গলবার রাত ১টার দিকে দৌলতদিয়া থেকে সাতটি ছোট ট্রাক এবং দুটি বড় ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়। কিন্তু পাটুরিয়ার কাছাকাছি গিয়ে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ৫ নং ঘাটের পন্টুনের অদূরে পদ্মা নদীতে নোঙর করে। সকাল ৮টার দিকে ফেরিটি ডুবে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories