বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮১ বার

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ফেরি ও লঞ্চ বন্ধ রাখা হয়েছে। এতে নদী পারের অপেক্ষায় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ভোরে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট দেখাচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট অফিস সূত্রে জানা গেছে, যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে তিনটি ফেরি নোঙর করেছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories