শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

ময়মনসিংহ মেডিকেল কলেজ করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১২৮ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনা শনাক্ত হয়ে এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

শুক্রবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টার মধ্যে করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ময়মনসিংহের ও দুইজন নেত্রকোনার বাসিন্দা। 

ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ময়মনসিংহের চারজন, নেত্রকোনার দুইজন এবং জামালপুর ও কিশোরগঞ্জের একজন করে রয়েছেন। 

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে গত এক সপ্তাহ ধরেই কমতে শুরু করেছে রোগীর চাপ। ৪০২ শয্যার এ ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৬৯ জন। এর মধ্যে ২১ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। 

এদিকে জেলায় কমেছে শনাক্তের হারও। একদিনে ৮৬৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার উপস্থিতি শনাক্ত হয় ১১০ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৬৮ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories