সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হেফাজতের নতুন আমির মহিবুল্লাহ বাবুনগরী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৯৩ বার

হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বৃহস্পতিবার রাতে এ ঘোষণা করেন। 

বৃহস্পতিবার হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর সংগঠনটির নেতারা নতুন আমির নিয়োগের সিদ্ধান্ত নেন। হেফাজতের  ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিবুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও মুহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে মামা-ভাগ্নে। মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের  সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। এর আগে আল্লামা আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories