বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার

ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বলে জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। ঢাকার প্রত্যর্পণের এই অনুরোধ প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
জয়সওয়াল বলেন, ‌‌‘‘ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’’ তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি তিনি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের জবাবে জয়সওয়াল ওই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেছেন, ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে থাকা নির্বাসন শেষে তিনি আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তবে বাংলাদেশ সরকার বলেছে, কেবল ভারতই তাকে প্রত্যর্পণ করতে পারবে।
মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেছেন, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।
তিনি বলেন, শেখ হাসিনা প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র চেয়ে তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন। এ ছাড়া তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে তার দেশে ফেরার ব্যবস্থা করার জন্যও বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে শেখ হাসিনা সেখানেই বসবাস করছেন।
ঢাকা বলছে, হাসিনাকে গ্রেপ্তার করা হবে
শেখ হাসিনার দেশে ফেরার এই প্রস্তাব বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। সরকার বলেছে, দেশে প্রবেশের পরপরই তাকে গ্রেপ্তার এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো একই আইনের আওতায় তার বিচার করা হবে।
২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। যদিও হাসিনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হতে ইচ্ছুক।
ঢাকা দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারত থেকে তার প্রত্যর্পণ চেয়ে আসছে। বিষয়টি দুই দেশের মধ্যে টানাপোড়েনেরও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স, নিউজ১৮।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories